সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌর সভার কাওয়াক মোড়ে ট্রাকের নিচে চাপা পড়ে নূরনবী (৬০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন।
তিনি শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মৃত আবু বক্কারের ছেলে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ঘটনার সময় ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে গেছে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মামুন ঘটনাস্থল থেকে জানান, নূরনবী ওই সময় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শাহজাদপুর থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার সময় তাকে চাপা দেয়। দুর্ঘটনার সময় ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। উক্ত ট্রাকের চালক ও হেল্পারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।