আফগানিস্তানের ১৯ ফাঁড়ি দখল করেছে ইসলামাবাদ। একই সঙ্গে পাকিস্তানের ৫৮ সেনা নিহতের দাবি করেছে কাবুল। দুই দেশের সীমান্তে গতকাল শনিবার রাতে পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়।
এই সংঘর্ষের পর পাকিস্তান বলছে- তারা কাবুলের অন্তত ১৯টি ফাঁড়ি দখল করেছে। তবে কাবুল বলছে- তাদের অভিযানে পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন।
আফগানিস্তানের কাবুলে চলতি সপ্তাহের শুরুর দিকে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
মূলত ওই হামলার জেরেইগত রাতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়।