১০ অক্টোবর, ২০২৫

ডিএমপির উচ্চপর্যায়ের ৮ কর্মকর্তাকে বদলি

ডিএমপির উচ্চপর্যায়ের ৮ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ডিমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পত্রে ওই বদলির আদেশ দেওয়া হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি), সহকারি পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা।

তিনটি পৃথক আদেশে তাদের বদলি করা হয়।