১০ অক্টোবর, ২০২৫

নিজ জন্মভূমিতে পালিত হলো শহীদ জেহাদ দিবস

নিজ জন্মভূমিতে পালিত হলো শহীদ জেহাদ দিবস

দীর্ঘদিন পর উল্লাপাড়ায় পালিত হলো শহীদ জেহাদ দিবস। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে সে সময়ের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদ ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন।

নবগ্রাম মহল্লার মৃত কেএম মাহমুদের ছেলে জেহাদের শাহাদতের পর ঢাকায় গণআন্দোলন আরও বেগবান হয়, যা পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলনের গতি বাড়ায়।

দিনটি উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ উল্লাপাড়া শাখার উদ্যোগে তার নিজ গ্রামের বাড়ি নবগ্রামে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে তার কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল, শোক শোভাযাত্রা ও আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি ওবায়দুল ইসলাম খান মাহবুবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, বিএনপি নেতা হেলাল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৯ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে উল্লাপাড়ায় শহীদ জেহাদ দিবস পালন করতে দেওয়া হয়নি। এমনকি জেহাদের কবর জিয়ারত করতে গিয়েও বিএনপির বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা আরও বলেন, দীর্ঘদিন পর এ বছর উল্লাপাড়ায় আনুষ্ঠানিকভাবে শহীদ জেহাদ দিবস পালন করা হলো।