ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কন্যা শিশু দিবস পালন হয়েছে।দিবসটি উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল বুধবার উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা চিকিৎসক রুপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অনুপস্থিতি ও মাতৃত্বভাতার তালিকা প্রণয়ণে উপঢৌকন নেওয়ার বিষয়ে সমালোচনা হয়। কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার শুরুতে মহিলা বিষয়ক কর্মকর্তার অনুপস্থিতিতে উপজেলা তথ্য আপার কর্মকর্তা হালেমা খাতুন স্বাগত বক্তব্য দেন।
বক্তব্যরে এক পর্যায়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার বক্তব্যর ফ্লোর নেন। তার বক্তব্য তিনি বলেন, নারীদের জন্য সরকারী সুবিধা মাতৃত্বভাতা তালিকা প্রণয়নে অনিয়ম হয়। মাতৃত্বভাতা তালিকা প্রণয়নে হয় সুপারিশ না হলে উপঢৌকনের মাধ্যমে হচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষের ন্যায্য সুবিধায় কেন চেয়ারম্যান,মেম্বার বা রাজনৈতিক দলের সুপারিশ নিতে হবে। কেন উপঢৌকন দিয়ে তালিকায় নাম অন্তভুক্ত করতে হবে।
তিনি সাধারণ মানুষের এ সুবিধাটি জনস্বার্থে মুক্ত তালিকা যা যাচাই বাছায়ের মাধ্যমে সঠিক সুবিধাভোগীকে দেওয়ার আহবান জানান। এদিকে রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী বলেন, রাণীশংকৈল উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদটি খালি রয়েছে। পদটিতে অতিরিক্ত একজন কর্মকর্তা দায়িত্বে রয়েছেন।
তিনি ঠিকমত দায়িত্ব পালন করতে পারছেন না। কারণ ওই কর্মকর্তাকে একাই তিনটি উপজেলা সামলাতে হচ্ছে। তাই তিনি সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য দ্রুত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদটি
পূরণে ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন উপজেলা
জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান সেক্রেটারী রজব আলী,ছাত্রপ্রতিনিধি তারেক মাহমুদসহ এনজিও প্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।