৮ অক্টোবর, ২০২৫

ধুনটে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ধুনটে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপি’র এবং অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলের সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, বিএনপি নেতা ফজলে-খুদা তুহিন, আইয়ুব আলী, সোলাইমান আলী, রেজাউল করিম, জহুরুল ইসলাম, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, কবির হোসেন, ফারাইজুল ইসলাম, সিদ্দিক হোসেন, যুবদল নেতা আবু তালহা শামীম খান, মোহাম্মদ আলী জন, কৃষক দল নেতা শামীম আহম্মেদ, স্বেচ্ছাসেবক দল নেতা রানা, শ্রমিক দলনেতা বনি আমিন, দুলাল শেখ, মৎস্যজীবি দলনেতা আব্দুস সবুর রনজু, ছাত্রদল নেতা রকিবুল হাসান রকি, জিন্নাহুর রহমান রাকিব ও আশিকুল কবির স্বরণ।