নাটোরের সিংড়া উপজেলার বিলদহরে প্রকাশ্যে দিবালোকে ঢাকাস্থ সাবা ট্রাভেলস এজেন্সির একজন কর্মীর ওপর অতর্কিত হামলা ও অর্থ ছিনতাইয়ে জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
৫ অক্টোবর রোববার সকাল ১১ টায় গুরুদাসপুর কেন্দ্রীয় প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সাকিব বলেন, গত শনিবার বিকালে আমি ও আমার ছোট ভাইকে সাথে করে সিংড়া উপজেলার বিলদহর থেকে বিদেশ গমনের ৭ লাখ টাকা নিয়ে গুরুদাসপুরের দিকে আসতেছিলাম। পথিমধ্যে কিছু তাহাজ (৪৫), সজীব হোসেন (১৯), মিম হোসেন (২০),আব্দুল আলিম (১৮), ইয়ামীন (১৮) সহ অজ্ঞাত অনেকেই দেশীয় অস্ত্র নিয়ে আমার মোটরসাইকেল রোধ করে হামলা চালায়। এতে আমার মাথায় গুরুত্বর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করে। আমার ছোট ভাইয়ের কাঁধে ছুরি দিয়ে জখম করে।
ভুক্তভোগী সাকিব দাবি করেন- তাঁদের কাছে থাকা সাড়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। একপর্যায়ে সেখানকার স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বিলদহরের বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুদাসপুর হাসপাতালে পাঠিয়ে দেয়। অবিলম্বে দুবৃর্ত্তদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তিনি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভুক্তভোগী সাকিবের মা শিরিনা খাতুন ও ছোট ভাই আশিফ ইসলাম।
এব্যাপারে গুরুদাসপুর হাসপাতালের চিকিৎসক জানান- একজনের মাথায় ও তার ছোট ভাইয়ের কাঁধে জখম হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত তাহাজ (৪৫) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,- ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে তিনি বলেন- মাদক সেবন করাকে কেন্দ্র করে বেশ কিছু দিন আগে সিংড়ার কালীনগরের গ্রুপ ও গুরুদাসপুর উপজেলার সাবগাড়ি এলাকার এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের জেরে গত শনিবার বিকেলে বিলদহর ব্রিজে আবার উভয় পক্ষের মধ্যে মারারমারি হয়।
মার খেয়ে সাকিব সাবগাড়ি থেকে ১০-১৫ জনের দলবল নিয়ে আবার বিলদহরে আসেন। আমরা এখানকার স্থানীয় লোকজন তাঁদের থামিয়ে বাজারে প্রাথমিক চিকিৎসা দেই। মীমাংসা করার কথা বলে তাঁদের চিকিৎসা নিতে গুরুদাসপুরে পাঠাই। ভালো করতে গিয়ে নিজেই দোষী হলাম।
টাকা ছিনতাইয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন- তাঁদের কাছ থেকে কোনো টাকা পয়সা ছিনতাই করা হয়নি। তারা শুধু শুধু মিথ্যে অভিযোগ করছে।
এব্যাপারে সিংড়া থানার অফিসার ইনচার্জ বলেন,- আমরা অভিযোগ পেয়েছি। সেখানে পুলিশও পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।