নির্মাণের ৪ মাস পরই ভাঙ্গতে শুরু করেছেন পাট বন্দর-বেতবাড়ী পূর্বসাতবাড়ীয়া সড়ক। ইতোমধ্যেই রামকান্তপুর গ্রামের মধ্যে বেশ কয়েকটি স্থানে সড়কের অনেক অংশ ভেঙ্গে গেছে এবং অনেক অংশ পাশের খালে ডেবে গেছে। রাস্তা নির্মানের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে মর্মে স্থানীয়দের অভিমত।
স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, স্থানীয় সরকার প্রকৌলশ অধিদপ্তরের উল্লাপাড়া অফিস রাস্তাটি নির্মান করেছেন। এই সড়ক নির্মান করার সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে যে সকল স্থানে রাস্তার পাশে খাল বা পুকুর রয়েছে সেখানে যথাযথ পাইলিকং করা হয়নি। ফলে বৃষ্টি হলেই ভেঙ্গে যাচ্ছে রাস্তা।
রাস্তার বেশ কিছু জায়গা ভাঙ্গনের ফলে যানবহন চলছে ঝুঁকি নিয়ে। এ অবস্থায় অবিলম্বে রাস্তাটি মেরামতের ব্যবস্থা না নেওয়া হলে পুরো রাস্তার অর্থই পানিতে যাবে।
উক্ত রাস্তা দিয়ে চলাচলকারী বেতবাড়ী গ্রামের আলমগীর হোসেন, সাতবাড়ীয়া গ্রামের সাকিব হোসেন, ভ্যান চালক সুমন হোসেন জানান, পাট বন্দর-বেতবাড়ী পূর্বসাতবাড়িয়া সড়কটির প্রায় ১ কিলোমিটার অংশ পাকা করা হয়।
এই রাস্তাটি পাকা করার জন্য এই জনপদের হাজারও মানুষ র্দীঘদিন ধরে দাবি জানিয়ে এসেছেন। রাস্তাটি নির্মানের সময় যথাযথ পরিকল্পনা করা হয়নি এবং নিম্নমানের মালামাল ব্যবহার করা হয়েছে। ফলে যে সব স্থানে জলাসয় রয়েছে সে সব স্থান এখন অল্প বৃষ্টিতেই ভেঙ্গে যাচ্ছে। অথচ এই রাস্তা পাকা করা হলেও তা রক্ষা করা যাচ্ছে না। তারা অবিলম্বে রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন।
উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ শহিদুল্লাহ জানান, এ বছর প্রবল বৃষ্টির কারণে প্রাকৃতিকভাবেই তাদের বিভিন্ন রাস্তা ভেঙ্গে গেছে বা ক্ষতিগ্রস্থ হয়েছে। উক্ত রাস্তাটির ভেঙ্গে যাওয়া অংশ তিনি নিজে গিয়ে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবেন।