২ অক্টোবর, ২০২৫

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন (ইন্না....রজিউন)। ঢাকার বারডেম হাসপাতালে আজ বৃহস্পতিবার তিনি মারা গেছেন। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী নিয়মিত আহমদ রফিকের খরব রাখছিলেন। চিকিৎসকের বরাত দিয়ে এই শিক্ষক আহমদ রফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রাত ১০ টা ১২ মিনিটে আহমদ রফিক মারা গেছেন।

আহমদ রফিক জীবদ্দশায় ভাষা আন্দোলন ও রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে গবেষণা করেছেন। আহমদ রফিক লিখিত ও সম্পাদিত কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোনের ইতিহাস, গবেষণা মিলিয়ে শতাধিক গ্রন্থের সংখ্যা শতাধিক।

তিনি একুশে পদ, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন।