১ অক্টোবর, ২০২৫

লক্ষ্মীপুরে সাবেক সংসদ সদস্য নুর উদ্দীনের বাড়িতে আবার আগুন

লক্ষ্মীপুরে সাবেক সংসদ সদস্য নুর উদ্দীনের বাড়িতে আবার আগুন

বিক্ষুব্ধ জনতা আবারো আগুন দিয়েছে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদ্য নুর উদ্দীন েচৌধুরীর পোড়া বাড়িতে।

আজ বুধবার বিকেলে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকার অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এর আগে একই বাড়িতে আগুন দিয়েছিল বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, শহরের উত্তর তেহমনী এলাকায় জড়ো এলাকার বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে যান। পড়ে তারা বাড়িটির নিচতলায় আবারো আগুন জ্বালিয়ে দেন।

শেখ হাসিনা পতনের আগের দিন সাবেক এই এমপির পাঁচতলা বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনের পর থেকে বাড়িটি পরিত্যাক্ত ছিল। এর পর আবারো পোড়ানো হয় বাড়িটি।