৩০ সেপ্টেম্বর, ২০২৫

সমুদ্রে লঘুচাপ, বৃষ্টির আভাস

সমুদ্রে লঘুচাপ, বৃষ্টির আভাস

বঙ্গপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের ফলে দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব বিভাগের বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি হবে। 

একই সঙ্গে দেশের কোনো কোনো অঞ্চলে ভারি বর্ষণের আভাসও দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাবাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় এবং সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।