২৯ সেপ্টেম্বর, ২০২৫

সাঁথিয়ায় জমির বিরোধে খেতের সবজি কেটে নিল প্রতিপক্ষ

সাঁথিয়ায় জমির বিরোধে খেতের সবজি কেটে নিল প্রতিপক্ষ

পাবনার সাঁথিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙ্গচুর ও অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে ঢুকে লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এছাড়া তাদের ২০ শতাংশ জমির সব্জি (পোল্লা) কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। 

জানা যায়, পারিবারিক জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে সাঁথিয়া পৌরসভার ০৯ নং ওয়ার্ডের অন্তর্গত সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত দুলাল,আরমান,রতন ও রঞ্জন একই গ্রামের বাসিন্দা। 

এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি ও নিজেদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী পরিবার। 

এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।