২৯ সেপ্টেম্বর, ২০২৫

জিএম কাদেরের নামে প্রতীক বহাল থাকবে

জিএম কাদেরের নামে প্রতীক বহাল থাকবে

জাতীয় পার্টির নিবন্ধন ও প্রতীক থাকবে জিএম কাদেরের নেতৃত্বে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এই তথ্য জানিয়েছেন।

গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব মন্তব্য করেন।

অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, জাতীয় পার্টি থেকে সম্প্রতি কয়েকজন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।  সেসব লোকজন জাতীয় পার্টির নামে অবৈধভামবে একটি কাউন্সিল করেছে এবং নিবন্ধন ও প্রতীকের দাবি তুলেছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে জাতীয় পার্টির পক্ষ থেকে। 

ওই আবেদনে বলা হয়েছে, বহিষ্কৃত সদস্যরা যে সম্মেলন করেছেন-তা বৈধ নয়। চেয়ারম্যান বা প্রেসিডিয়ামের অনুমোদিত নয়। বিধায় তাদের এই বিষয়টি আমলে নেওয়ার মতো নয়।