২৭ জুন, ২০২৩

শিবগঞ্জে পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন।

শিবগঞ্জে পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন।

শিবগঞ্জ পৌরসভার সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার (২৬ শে জুন ) দুপুরে ৬ নং ওয়ার্ডে শেখ টোলা মোড়ে। রাস্তার সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন  শিবগঞ্জ  পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক  সৈয়দ মনিরুল ইসলাম।

এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব  মোহাঃ আবুল হায়াত সহ স্থানীয় ব্যক্তিবর্গ।৭২৫ মিটার সিসি ঢালাই রাস্তা, শেখটোলা মোড় হইতে তত্তিপুর   পর্যন্ত নির্মাণ করা হবে। ২০২২-২০২৩ অর্থ বছরের এডিপি বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত পৌরসভার এই রাস্তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১কোটি ৩৬ লক্ষ ৮৬ হাজার ৬৮২ টাকা।