২৬ সেপ্টেম্বর, ২০২৫

রঙ ছড়াল ফুলজোড়ের নৌকা বাইচ

রঙ ছড়াল ফুলজোড়ের নৌকা বাইচ

গ্রামীণ ঐতিহ্যে রঙ ছড়াল ফুলজোড়ের নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫। বৃহস্পতিবার  সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের পাশে ফুলজোড় নদীতে  অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত নৌকা বাইচ।

কালিগঞ্জ শহীদ গিয়াস উদ্দীন স্মৃতি সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী। এ প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার মোট ১৪টি পানসি নৌকা অংশগ্রহণ করে।

চূড়ান্ত পর্বে উল্লাপাড়া উপজেলার কৌবর্তগাঁতী একতা এক্সপ্রেস প্রথম স্থান, পাবনা জেলার স্বপ্নের তরী এক্সপ্রেস দ্বিতীয় স্থান এবং শাহজাদপুর উপজেলার আল মদিনা এক্সপ্রেস তৃতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিষ্টার। এ সময় প্রধান অতিথি এম. আকবর আলী বিজয়ী নৌকার মালিকদের হাতে যথাক্রমে ১২৫ সিসি, ১০০ সিসি ও ৮০ সিসি মোটরসাইকেল তুলে দেন।

এছাড়া অংশগ্রহণকারী অপর ১১ নৌকার মালিকদের হাতে এলইডি টিভি তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাইচ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ হায়দার আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম প্রমুখ।