পাকিস্তানের কাছে ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদসশ নিল বাংলাদেশ। এই আসরের ফাইনালে গেল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান।
১৩৫ রানের সহজ লক্ষ্য পেয়েও নিয়মিত উইকেট বিলিয়েছে বাংলাদেশ। ব্যাটারদের দ্রুততম আসা যাওয়ার মাঝখানে জাকের আলীরা ৯ উইকেট হারিয়ে করেছেন ১২৪ রান।
তবে এশিয়া কাপের ৪২ বছরের ইতিহাসে এবারই প্রথম ভারত-পাকিস্তান ফাইনাল খেলবে। আগামী রোববার আবুধাবিতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ফাইনালে উঠতে বাংলাদেশের প্রয়োজন ১৩৫
ফাইনালে উঠতে বাংলাদেশের প্রয়োজন ১৩৫ রান। অর্থাৎ পাকিস্তানকে ২০ ওভারে ১৩৪ রানে বেঁধে ফেলেছেন তাসকিন, রিশাদরা।
৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান
৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে পাকিস্তানের ব্যাটিং শিবির।
মেহেদী, রিশাদের আঘতে রিতিমতো যুবুথুবু অবস্থা হয়েছে শাহিনশা আফ্রিদিদের।
এর আগে গতকাল ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচের একটি জয় নিয়ে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। ইনজুরির কারণে অবশ্য ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেননি লিটন দাস।
এই ম্যাচে অধিনায়ক ছিলেন জাকের আলী অনিক। এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানের বিপক্ষে লিটন কী খেলতে পারবেন? উত্তর যাইহোক তবে লিটনের জন্য অপেক্ষা করবে দল।
কিছু কিছু সূত্রে পাকিস্তানের বিপক্ষে আজ লিটন দাসের খেলা কথা।