২৫ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে যাওয়া বাংলাদেশের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। রাতে দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে নেপালের।

এর আগেসা ফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ।  এই আসরের প্রথম ম্যাচে নেপালকেও ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুইজয়ে ছয় পয়েন্ট নিয়ে তিন দলের  এ গ্রুপে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। 

বাংলাদেশের হয়ে রিফাত কাজী শ্রীলঙ্কার জালে তিন গোল দিয়ে হ্যাটট্রিক করেছেন। অপর গোলটি করেছেন মোঃ আরিফ।

সাততলের এই টুর্নামেন্টে বি গ্রুপ থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। তবে শেষ চারে পাকিস্তান না ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ আগামীকাল ভারত পাকিস্তান ম্যাচ শেষে সেটি নির্ধারিত হবে।

আজ রোববার কলম্ব্বর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে আরিফের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশ ঠান্ডা মেজাজে মাটির নিয়ন্ত্রণ নিয়ে খেলে।