২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ-ভারত: ভারতের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

বাংলাদেশ-ভারত: ভারতের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

শ্রীলঙ্কাকে যে লক্ষ্য নিয়ে হারিয়েছিলেন লিটন দাসরা, সেই একই ১৬৯ রানের লক্ষণ নিয়ে ভারতের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ।

বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল ভারত

টস হেরে আগে ব্যাট করতে নামা ভারত ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশকে। অর্থাৎ ভারতকে ১৬৮ রানে আটকে রেখেছেন বোলাররা।

এর আগের ম্যাচেও শ্রীলঙ্কাকে ১৬৮ রানে বেধে রেখেছিল বাংলাদেশ। সেই রান তাড়া করে জিতে ছিল লিদন দাসের বাংলাদেশ।

বোলারদের মধ্যে বিশেষ কৃতিত্ব কেবল রিশাদ হোসেনেই।

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

এশিয়াকাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ভারতের বিপক্ষে বোলিং নিয়েছে বাংলাদেশ। একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন।

লিটন দাসের ইনজুরির কারণে আজকের ম্যাচে অধিনায়কত্ব করবেন জাকের আলী অনিক। একাদশে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব।

এর আগে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সুপার ফোর শুরু করে বাংলাদেশ। তবে গতকালকের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে দুই ম্যাচের দুইটিতেই পরাজিত হয়েছে শ্রীলঙ্কা।

অপরদিকে ভারতের কাছে হেরে শ্রীলঙ্কার সঙ্গে জয় পেয়েছে পাকিস্তান।