নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের নয়া পাড়া এক মাদকসেবিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় কুন্ডা ইউনিয়নের নোয়াপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির ভ্রাম্যমাণ আদালতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে মো. মারজান মিয়া কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ ২০০ টাকা জরিমানা করা হয়।