২৩ সেপ্টেম্বর, ২০২৫

স্পেনের অস্ত্র নিষেধাজ্ঞায় বেকায়দায় ইসরায়েল

স্পেনের অস্ত্র নিষেধাজ্ঞায় বেকায়দায় ইসরায়েল

ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন। ফলে স্পেনের অস্ত্র নিষেধাজ্ঞায় বেকায়দায় পড়েছে ইসরায়েল। এর আগে যুক্তরাজ্য, কানাডা, ইতালি, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিক্রি জারি করেছে স্পেনের সরকার।

স্পেনের অর্থমন্ত্রী বলছেন, এই নিষেধাজ্ঞার মানে হলো—স্পেন কোনো সামরিক অস্ত্র, প্রযুক্তি ইসরায়েলে পাঠাবে না। এমনকি ইসরায়েল থেকেও এই ধরণের কিছু আমদানি করা হবে না।

সামরিক কাজে ব্যবহৃত হয় এমন বিমানের জ্বালানির অনুরোধ নাকোচ করেছে স্পেন।

এছাড়া ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলের অবৈধ বসতি থেকে সরবরাহ করা পণ্য আমদানির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। স্পেনে প্রচার করা হবে না সেসব পণ্যের বিজ্ঞাপনও।