মীরসরাইয়ে পারিবারিক কলহের জেরে তাসলিমা আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে আমিনুর রহমান মিস্ত্রী বাড়ির বুলু বেগমের ঘরে এই ঘটনা ঘটে।
তাসলিমা আক্তার ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. জিসানের স্ত্রী এবং ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মো. হানিফের মেয়ে।
উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. কাশেদুল ইসলাম ইকবাল বলেন, তিন বছর পূর্বে জিসান ও তাসলিমা প্রেম করে বিয়ে করেন। জিসানের বাবা তাদের বিয়ে মেনে নেয়নি এবং বাড়ি থেকে তাদের বের করে দেয়।
জিসান বউ নিয়ে ভাড়া বাসায় উঠে। তাদের সংসারে মো. আরাফি (২) নামে ১টি পুত্র সন্তন রয়েছে। বিগত ৫মাস পূর্বে মো. জিসান ও তার স্ত্রী সন্তান নিয়ে গোপিনাথপুর গ্রামর আমিনুর রহমান মিস্ত্রী বাড়ির বুলু বেগমের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে। আজ বিকেলে মো. জিসান ও তাসলিমা আক্তার এর মধ্যে ঝগড়া হয়। বিকালে মোঃ জিসান ভাড়া বাসা হতে বাহিরে গেলে স্ত্রী তাসলিমা আক্তার ঝগড়াকে কেন্দ্র করে ভাড়া বাসার টিনের বসতঘরের টয়লেটের ভিতরে দরজা বন্ধ করে তার ব্যবহৃত ওড়না দ্বারা টয়লেটের তীরের সাথে গলায় ফাঁস লাগাইয়া আত্মহত্যা করেছে বলে শুনেছি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম বলেন, গৃহবধূ তাসলিমা আক্তারকে তার স্বামী জিসান মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত বিষয় জানা যাবে।