২৭ জুন, ২০২৩

যুক্তরাষ্ট্রের দাবি তারা সেন্টমার্টিন চায়নি: ম্যাথু মিলার

যুক্তরাষ্ট্রের দাবি তারা সেন্টমার্টিন চায়নি: ম্যাথু মিলার

সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্র-বিন্দুতে থাকা বাংলাদেশের সেন্টমার্টিন দ্বিপ নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

ম্যাথু মিলার বলেছেন, ` যুক্তরাষ্ট্র কখনোই সেন্টমার্টিন দ্বীপ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা করেনি। তাছাড়া আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি।‘

তিনি বলেন, `আমরা বাংলাদেশের সাথে আমাদের অশীদারত্বকে গুরুত্ব দিই। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সমর্থনসহ গণতন্ত্রের উন্নয়নে একসঙ্গে কাজ করে আমাদের সম্পর্ককে জোরদারের চেষ্টা করি।‘