২১ সেপ্টেম্বর, ২০২৫

সেবা না পেয়ে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছেন বঞ্চিতরা

সেবা না পেয়ে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছেন বঞ্চিতরা

সাতক্ষীরার আশাশুনির কাঁদাকাটি ইউনিয়ন পরিষদে সেবা না পেয়ে পরিষদের চেয়ারম্যান ও সচিবের রুমে তালা ঝুলিয়ে দিয়েছে সেবা বঞ্চিতরা। বিষয়টি নিয়ে এলাকায় বেশ উত্তজেনা দেখা দিয়েছে।

জানাযায়, ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার এর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দূর্নীতির কারনে ইউনিয়ন পরিষদের ১২জন ইউপি সদস্যের মধ্যে ১০জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।

স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার চেয়ারম্যান হওয়ার পর থেকে সরকারি বিভিন্ন প্রকল্পে  নামমাত্র কাজ করে সিংহভাগ টাকা নিজের পকেটে ঠুকিয়েছেন। 

অপর দিকে চেয়ারম্যানের অনিয়ম ও দূর্নীতির কারনে ১০ জন ইউপি সদস্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করায় দূর্নীতিবাজ চেয়ারম্যান পরিষদ থেকে তার নিজের লোক দিয়ে প্রয়োজনিও ফাইলপত্র গোপনে সরিয়ে ঠিকঠাক করার চেষ্টা করে।

 বিষয়টি আমরা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়কে জানালেও তিনি ব্যবস্থা না নেওয়ায়  উত্তেজিত জনতা পরিষদের চেয়ারম্যান ও সচিবের রুম সহ কয়েকটি রুমে তালা ঝুলিয়ে দিয়েছে।

বিষয়টি নিয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের নিকট জানতে চাইলে তিনি বলেন, ইউপি সদস্যদের ও স্থানীয়দের অভিযোগ পেয়েছি, একজন কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দিয়েছি। তদন্তে অনিয়ম ও দূর্নীতি প্রমান হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর পরিষদের রুমে তালা দেওয়ার বিষয়টি আমি শুনেছি।

দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারী সার্জন ডা. আব্দুস সালাম জানান, ইউএনওর চিঠি পেয়ে অভিযুক্ত চেয়ারম্যান দিপংকর কুমার বাছাড়কে কারণ দর্শানোর নোটিশ করেছি। আগামী ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়েছে।