২১ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল এই দিনটি দেশ। তবে ইসরায়েল এখনো গাজায় ব্যপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘বর্তমানে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে পড়েছে মধ্যপ্রাচ্য। আমরা শান্তির সম্ভাবনার সাথে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে জীবিত রাখার জন্য কাজ করছি। এটির অর্থ হলো- একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র। অথচ এই সময়ে আমাদের কাছে কোনোটিই নেই। ইসরায়েল এবং ফিলিস্তিনের সাধারণ মানুষ শান্তিতে বসবাসের যোগ্য।

তিনি বলেন, এই সমাধান হামাসের জন্য কোনো পুরস্কার নয় কারণ, এর অর্থ হলো-হামাসের কোনো ভবিষ্যৎ থাকতে পারবে না, সরকারে কোন ভূমিকা থাকতে পারে না। নিরাপত্তায় কোনো ভূমিকা থাকতে পারে না।

তিনি বলেন, ‘আগামী সপ্তাহ থেকে আমি হামাসের অন্যান্য নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কাজ করার নির্দেশ দিয়েছি।