শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৫ রান। দাসুন শানাকার প্রথম বলেই চার হাকান জাকের আলী। ৫ বলে ১ রান নিতে পরের বলে জাকের লম্বা শট খেলতে গিয়ে বোল্ট হয়ে ফিরলেন সাজঘরে।
১ রান নিতে খেলতে হলো আরো ৪টি বল। ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান উইকেট কিপারকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। ম্যাচটি ততক্ষণে কঠিন হতে চলেছে।
তবে নাসুম নেমে শর্ট থার্ডম্যানে কাট করে ১ রান নিলেন অনেকটা ঝুঁকি নিয়েই। সঙ্গে সঙ্গে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করল বাংলাদেশ।
এর আগে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসটি শেষ হলো তাসকিনের শেষ বলে ছক্কা মেরে। সেই ছয়ে ১৬৮ রানে পৌঁছালো শ্রীলঙ্কা। বাংলাদেশ লক্ষ্য পেল ১৬৯ রান।
১৯ তম ওভারে মুস্তাফিজুর রহমান এসে দারুণ বোলিং করেন। একটি ক্যাচ মিচের পরও একই ওভারে মুস্তাফিজুর পেয়েছেন ৩ উইকেট। মোটে ৪ ওভার বল করে ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
এর আগে টস জিতে বোলিং নেন লিটন কুমার দাস। দলে আনা হয়েছে এক পরিবর্তন।
বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ৪ ভারে ৫০ রান দিয়েছেন।