২০ সেপ্টেম্বর, ২০২৫

ছিনতাইকারীর হামলায় গোবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত

ছিনতাইকারীর হামলায় গোবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত

ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী পার্থ প্রতিম কুন্ডু।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, আমি সহ কয়েকজন পুলিশ লাইনের পরে হরিদাশপুর রেল ব্রিজের ওদিকে ঘুরতে গেছিলাম। ওখানে ছবি তুলতেছিলাম।পরে ওখানের স্থানীয়  নেশাখোর পোলাপান আমার ওপর হামলা করে সাথে থাকা ক্যামেরা,মোবাইল ফোন নিতে না পেরে এন্টিকাটার দিয়ে দুইহাতে আঘাত করে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন," আমি নিজে খবর পেয়ে হাসপাতালে যাই। গিয়ে জানতে পারি পার্থ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। তখন আমি পুলিশের ওসি তদন্ত ও একজন এসআই (যেহেতু নিয়মিত ওসি ট্রেনিংয়ের জন্য মাদারীপুরে আছেন) কে সাথে নিয়ে হলে পার্থ'র সাথে দেখা করি। পুলিশ পার্থের জবানবন্দি নিয়েছে এবং ঘটনার বিস্তারিত জেনেছে। ওনারা রাতেই কাজ শুরু করেছে।"