১৯ সেপ্টেম্বর, ২০২৫

আরব ও মুসলিম দেশগুলোর আকাশ পথ অবরোধ ইসরায়েলকে ভয়াবহ সংকটে ফেলবে

আরব ও মুসলিম দেশগুলোর আকাশ পথ অবরোধ ইসরায়েলকে ভয়াবহ সংকটে ফেলবে

সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি গবেষণা প্রতিষ্ঠান আরব ও মুসলিম দেশগুলোর আকাশ পথ নিয়ে একটি গবেষণা চালিয়েছে। তাদের গবেষণা বলছে ইজরায়েল আকাশ পথে ভয়াবহ সংকটে পড়বে। যদি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো আকাশ পথ অবরোধ করে, তবে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব কি হতে পারে সে বিষয়ে এই প্রতিবেদন করা হয়েছে।

গত বুধবার আল হাবতুর রিসার্চ সেন্টারে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে,  কাতারের রাজধানী দোহায় গত ৯ সেপ্টেম্বর এমন সমন্বিত পদক্ষেপ নেয়ার প্রেরণা হতে পারে।

সেদিন ইসরাইল যে হামলা চালিয়ে ছিল, তাদের দাবি ফিলিস্তিনের স্বাধীনতা কামে সংগঠন নেতাদের হামলা চালায় তারা। ওই হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ছিলেন কাতারের নিরাপত্তা কর্মকর্তা। তবে ওই হামলায় হামাসের কোন শীর্ষ নেতা নিহত হননি।

ওই হামলার পর ইসাইলের বিরুদ্ধে গত সোমবার কাতারের রাজধানীতে জরুরী বৈঠকে বসে ৫৭ সদস্যের ইসলামিক সহযোগী সংস্থা ওআইসি ও আরব লীগ। বৈঠকে যে আলোচনা হয়েছে তার মধ্যে মুখ্য আলোচনা হল -ইসরাইলের হামলার জবাবে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে।

ওই বিশ্লেষণে বলা হয়েছে,  মুসলিম দেশগুলো তাদের আকাশপথে অবরোধ আরোপ করলে তা করা হবে। এক্ষেত্রে টিলা বিবির অর্থনীতির নানা খাতে ভয়াবহ ক্ষতি হবে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের মোট দেশজ উৎপাদন ৪.৮ থেকে ৫.৭ পর্যন্ত কমে যেতে পারে। এতে ইসরাইল ভয়াবহ মন্দার মুখে পড়বে।