সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে-৪০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে চার গোল দিয়েছেন সাব্বির ইসলাম, অপু রহমান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মানিক।
২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়ারেরা প্রথমার্ধের প্রথম দিকে কিছুটা এলোমেলো ফুটবল খেলেন। পঞ্চম মিনিটে প্রতিপক্ষের অরক্ষিত রক্ষণ ভাগ পেয়েও জালে গোল জড়াতে পারেননি অধিনায়ক নাজমুল হুদার শট।
২৭ মিনিটে দিকে বক্সের ওপর থেকে নাজমুলের বাড়ানো বলে মাথা ছোঁয়ালেও নিশানা ঠিক রাখতে ব্যার্থ হন অপু রহমান। ৩০ মিনিটে নাজমুলের কর্নার থেকে উড়ে আসা বল কোনোমতে রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি নেপালের গোল কিপার রাম বাহাদুর। পরের শটেই নেপালের জালে জড়ায় বাংলাদেশের গোল।
বাংলাদেশ এক গোলে এগিয়ে থাকার পর কিছুটা গুছিয়ে আক্রমণে যায়। তবে সুযোগ নষ্টের কারণে বিরতির আগে আর গোল বাড়েনি। সাব্বির ৩৭ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো থেকে মোহাম্মদ মানিক বাইসাইকেল কিক নিলেও লক্ষ্য ভেদ করতে পারেননি। এরপর ৪৫ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ। মানিকের নিখুঁত ক্রস পেয়েও ঠিকমতো হেড নিতে পারেননি রিফাত কাজী।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল দ্বিতীয়ার্ধে নেমেই গোল বাড়িয়ে নেয়। ৪৯ থেকে ৫১—এই তিন মিনিটে দুবার গোল উদযাপন করেছে গোলাম রব্বানীর দল। অপুর পা থেকে একটি গোল আসে, আরেকটি করেন মোহাম্মদ আরিফ।
৬৫ মিনিটে মানিকের সৌজন্যে চতুর্থ গোলও পেয়ে যায় বাংলাদেশ।
৭ দল এই প্রতিযোগিতায় বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। নেপাল ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে থাকা চার দল ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ।
এই দুই গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে।