১৭ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য

তিন ম্যাচের দুটিতে জিতে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্ট ৪।

এ ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কার নেট রান রেটের হিসেবে অনেক এগিয়ে। শ্রীলঙ্কার নেট রান রেট +১.৫৪৬, বাংলাদেশের -০.২৭০। এদিকে আফগানিস্তানের নেট রান রেট +২.১৫০। শ্রীলঙ্কা জিতে গেলে যে বাংলাদেশ সুপার ফোরে ওঠায় নেট রান রেট কোনো বাধা হবে না।

তবে ম্যাচটি পরিত্যক্ত হলে বাংলাদেশই সুপার ফোরে উঠবে।