১৩ সেপ্টেম্বর, ২০২৫

ব্যাটিং ব্যার্থতার পর নির্বিষ বোলিংয়ে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের করুণ পরাজয়

ব্যাটিং ব্যার্থতার পর নির্বিষ বোলিংয়ে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের করুণ পরাজয়

অবশেষে শ্রীলঙ্কার কাছে অসহাশ আত্মসমর্পণ করতে হলে বাংলাদেশকে। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যার্থতায় ১৩৯ রান করেন জাকের আলীরা। সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কাকে ১৪০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

​​​​​​নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছে বাংলাদেশ। প্রথম দুই ওভারে শূণ্য রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েন লিটন দাসরা। ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলেন জাকের আলী অনিক ও শামীম অহমেদ পাটোয়ারী।

২ ওভারে ০ রানে বাংলাদেশের ২ উইকেট নাই

​​​​​​২ ওভারে ০ রানে বাংলাদেশের ২ উইকেট নাই। টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের প্রথম উইকেটটি তানজিদ তামিম। পরের ওভারে কট আউট হন পারভেজ ইমনও। শ্রীলংকার বিপক্ষে লিটন দাসদের এশিয়া কাপে এটি দ্বিতীয় ম্যাচ।