২৬ আগস্ট, ২০২৫

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক

ডাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়েনার এক যাত্রীকে আটক করা হয়েছে। 

রোববার গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয়। তার নাম এম এস কারেন্ট পেটুলা স্টাফেল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই তথ্য জানিয়ে  বলেছে, জব্দ করা কোকেনের দাম প্রায় ১৩০ কোটি টাকা।

আজ মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন খবর আসে। বলা হয়, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকায় আসে। এই উড়োজাহাজে ফাঁকা এক জাতি মাদক চোরাচালানে সম্পৃক্ত থাকতে পারেন। এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরের। সতর্ক অবস্থান নেয়।

দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। শুলাম দ্বারা সঙ্গে সঙ্গে যাত্রীর পরিচয় নিশ্চিত হন। 

ওই সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, যাত্রী পেতুলা স্টাফেলের ব্যাগেজ স্ক্যানিং করেন। ব্যাগেজে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন দেখতে পান। এ সময় কোকেন জব্দ করে ওই নারীকে হেফাজতে নেওয়া হয়।