ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন কলেজ শাখার কমিটি ঘোষনা করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল। ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েস ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক রেজু স্বাক্ষরিত গত ১৪ আগষ্ট এ কমিটি ঘোষনা করা হয়।
ঘোষিত কমিটিতে দেখা গেছে, রাণীশংকৈল ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে আতিকুর রহমান আতিক সভাপতি জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
একইভাবে গাজীর হাট ডিগ্রী কলেজে জাহেদ হাসান সভাপতি খাইরুল সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট। রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ বন্নি সরকার সভাপতি নাফিসা সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট।
আবাদ তাকিয়া মোহাম্মাদিয়া কামিল মাদ্রাসায় মোসাদ্দেক সভাপতি বেলাল সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট। নেকমরদ সরকারী কলেজ শাখা ছাত্রদলে তুহিন ইসলাম সভাপতি ও আব্দুস সামাদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ কমিটি গুলোকে অভিনন্দন জানিযেছেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ,সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী,সাধারণ সম্পাদক মহসিন আলী,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আওলাদ হোসেন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক দুলাল হোসেন, সদস্য সচিব রাব্বী হোসাইন।