২১ জুন, ২০২৩

নদী পাড় হতে গিয়ে যুবক নিখোঁজ

নদী পাড় হতে গিয়ে যুবক নিখোঁজ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে কলার ভেলা উল্টে রাজু মিয়া (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

আজ বুধবার (২১শে জুন)  দুপুরে উপজেলার নাওহাটা মোতাহার বাজার এলাকায় সানিয়াজান নদীতে ভেলায় চড়ে নদী পাড় হচ্ছিলো রাজু মিয়া।

পানির তীব্র স্রোতে কচুরিপানায় ধাক্কা লেগে ভেলা উল্টে গেলে রাজু মিয়া ডুবে যায়।

আরো পড়ুন:

মহাসড়কে চলবে না চাঁদাবাজি                                                

 

নিখোঁজ ওই যুবক ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

স্থানীয়রা তাৎক্ষণিক ভেলায় থাকা দুই যুবককে উদ্ধার করতে পারলেও রাজু মিয়াকে খুঁজে না পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ডুবুরি না থাকায় ফিরে যান। তবে তারা জানিয়েছেন ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল আসলেই উদ্ধারকাজ শুরু হবে।

আরো পড়ুন:

নিয়োগ নিয়ে ইবি উপাচার্যের ১৪তম অডিও ফাঁস