৬ আগস্ট, ২০২৫

জুলাই যোদ্ধাদের স্মরণে সাংবাদিকদের ক্যারাম টুর্নামেন্ট

জুলাই যোদ্ধাদের স্মরণে সাংবাদিকদের ক্যারাম টুর্নামেন্ট

ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে এবং মেসার্স গার্ডেনিয়া, ঠাকুরগাঁও-এর সার্বিক সহযোগিতায় "জুলাই যোদ্ধাদের স্মরণে" শীর্ষক ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব প্রাঙ্গণে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।

এসময় উপস্তিত ছিলেন , ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট  গোলাম ফেরদৌস, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইউএনবি'র ঠাকুরগাঁও প্রতিনিধি ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার প্রকাশক ও সম্পাদক আব্দুল লতিফ, টুর্নামেন্টের  সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, সাংবাদিক জুনাইদ কবির।

অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন  ঠাকুরগাঁও  প্রেসক্লাবের  ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের রাকিব হাসান।

আলোচনায় বক্তারা বলেন, জুলাই মাস আমাদের জাতির ইতিহাসে আত্মত্যাগ, সংগ্রাম ও গণজাগরণের প্রতীক। সেই স্মৃতি ধারণ করেই সাংবাদিক সমাজের মধ্যে বন্ধন ও সম্প্রীতি বাড়ানোর উদ্দেশ্যে এই ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।

বক্তব্য শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়। খেলায় অংশ নিচ্ছেন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ।

প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট শুধু বিনোদন বা প্রতিযোগিতা নয়, বরং জুলাই মাসের গৌরবময় ঐতিহাসিক চেতনার একটি জীবন্ত বহিঃপ্রকাশ।

এছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের সাংবাদিক, ক্রীড়াবিদ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।