১ আগস্ট, ২০২৫

আওয়ামী লীগ নেতাকে বাড়ীতে পালানোর সুযোগ দিয়ে বহিস্কার হলেন তাঁতী দল সভাপতি 

আওয়ামী লীগ নেতাকে বাড়ীতে পালানোর সুযোগ দিয়ে বহিস্কার হলেন তাঁতী দল সভাপতি 

নোয়াখালী হাতিয়ায় আওয়ামীলীগ এক নেতাকে নিজ বাড়ীতে পালিয়ে থাকার সুযোগ করে দেওয়ায় অভিযোগে বহিস্কার করা হয় তাঁতী দলের সভাপতিকে।

বৃস্পতিবার রাতে জেলা  তাঁতী দলের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। 

বহিস্কার হওয়া মোহাম্মদ সৈকত হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের তাতী দলের সভাপতির দায়িত্ব পালন করে আসছে। 

এর আগে বৃস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ী থেকে আটক হন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন বেদন। সৈকত  ও আলাউদ্দিন বেদন সম্পর্কে শালা দুলা ভাই। 

আটক আলাউদ্দিন বেদন চট্রগ্রামের  সন্দীপ  পৌরসভার ৩ নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। সে দীর্ঘদিন সন্দীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছে। 

হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে পুলিশের একটি টিম। এসময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ী থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। এসময় তার কাছে ১০টি ককটেল পাওয়া যায়। আলাউদ্দিন বেদন দীর্ঘদিন এই বাড়ীতে পালিয়ে ছিলেন। 

এই বিষয়ে জেলা  তাঁতী দলের আহবায়ক ইকবাল করিম সোহেল বলেন,  সৈকতের বাড়ী থেকে আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা শুনেছি। দলীয় শৃংখলা পরিপন্থী এই কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।