বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয় ভাংচুর ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা ২টি মামলায় গোলাম মুহিত চাঁন (৪০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৬টায় পুলিশ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। এরপর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে। গোলাম মুহিত চাঁন ধুনট উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয় সম্পাদক ও দক্ষিন অফিসারপাড়ার মোহাম্মাদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহরের হোটেল আরাফাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও ব্যানারে অগ্নিসংযোগ করে।
এছাড়া ১৭ ফ্রেব্রুয়ারী সন্ধ্যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলা। পৃথক এ দু’টি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গোলম মুহিত চাঁনকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।