১৪ জুলাই, ২০২৫

উল্লাপাড়ায় জামায়াত শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

উল্লাপাড়ায় জামায়াত শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

রোববার বিকেলে উল্লাপাড়ায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহের নেতা কর্মীরা দেশব্যাপী জামায়াত শিবিরের অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পৌর বাজার ঘুরে শহীদ মিনার পাদদেশে গিয়ে শেষ হয়। মিছিলে নেতা কর্মীরা জামায়াত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। পরে শহিদ মিনারে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাদ করিম নয়ন, সদস্য সচিব আমিরুল ইসলাম, স্বেচ্ছা সেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব আলামিন হোসেন, উল্লাপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম শফি প্রমুখ