১ জুলাই, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নীতিমালা পর্যালোচনা করে স্কুল-কলেজের এমপিও নীতিমালার সঙ্গে তুলনা করে তিনটি বড় পরিবর্তন চিহিত করা গেছে।

এর মধ্যে বছরের প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুইজন শিক্ষকের বদলির সুযোগ, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ ও শূণ্যপদের জন্য একাধিক আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার বিবেচনায় নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে।

রোববার নীতিমালাটি ওয়েবসাইটে প্রকাশ করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

নীতিমালায় একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন বলে দেখা গেছে। অপরদিকে স্কুল-কলেজের এমপিও নীতিমালায় একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ ছিলো।

একটি শূন্যপদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে অগ্রাধিকার বিবেচনার বিষয়ে বলা হয়েছে নারী, স্বামী-স্ত্রীর কর্মস্থল, জ্যেষ্ঠতা, দূরত্ব-পর্যায়ক্রমে এসব বিষয় বিবেচনা করতে হবে।

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যা ছিলো জ্যেষ্ঠতা, নারী ও দূরত্ব বিবেচনা করার কথা। এখানে স্বামী-স্ত্রীর কর্মস্থলের বিয়টি নতুন করে যুক্ত হয়েছে।

এছাড়া নতুন নীতিমালায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে ২ জন শিক্ষক বদলির সুযোগ পাবেন। তবে পারস্পারিক বদলির ক্ষেত্রে এ সংখ্যা প্রযোজ্য হবে না। যা স্কুল-কলেজের নীতিমালায় ছিলো, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে ১ জন শিক্ষক বদলির সুযোগ পাবেন।