২৮ জুন, ২০২৫

শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল অধিদপ্তর

শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল অধিদপ্তর

চলতি বছরের জুলাইয়ে এমপিওভুক্ত শিক্ষকদের যাবতীয় তথ্য সন্নিবেশ করার জন্য বিশেষ সফটওয়্যার চালু করা হবে।

শিক্ষকদের বদলি নীতিমালা অনুসারে সেই অফটওয়্যার থেকে তথ্য গ্রহণের মাধ্যমে তাদের বদলি করা হবে। তাই এসব শিক্ষককে সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থপনা একাডেমিতে দেশের বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রাতিষ্ঠানিক কজে আইসিটির ব্যবহার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা অধিদপ্তরের পরিচালক এসব কথা বলেন।

এই অনুষ্ঠানে দেশের ৩২টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশিক্ষণ গ্রহন করেন।

প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল আরো বলেন, প্রত্যেকটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ডায়নামিক ওয়েবসাইট জুলাই মাসে চালু করা হবে। প্রধান শিক্ষকদের তা পরিচালনাসহ প্রতিষ্ঠানের সব কাজ আইসিটি নির্ভর করতে হবে।