২৭ জুন, ২০২৫

ধুনটে নাশকতার মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

ধুনটে নাশকতার মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় জামাল উদ্দিন (৩৮) নামে শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় ধুনট সরকারি ডিগ্রী কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জামাল উদ্দিন ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। সে উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৭ ফ্রেব্রুয়ারী সন্ধ্যায় শহরের শহীদ মিনার চত্বরে জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার ওপর ককটেল হামলা চালায়।

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারী ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।  

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।