২৫ জুন, ২০২৫

ইসরায়েল আগে হামলা না করলে ইরানও করবে না: ইরানের প্রেসিডেন্ট

ইসরায়েল আগে হামলা না করলে ইরানও করবে না: ইরানের প্রেসিডেন্ট

ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরানের সংবাদমাধ্যম নুর নিউজ এই কথা জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরান যুদ্ধবিরতি মেনে চলবে যতক্ষণ ইসরায়েল তা মেনে চলে। তিনি আরো বলেন, ইরান সংলাপের জন্য প্রস্তুত। তেহরান আলোচনার টেবিলে বসেই ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে।

এরআগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধ বিরতিতে রাজি হয় ইরান।