৭ জুন, ২০২৫

ঈদের নামাজে ইমামতি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৮

ঈদের নামাজে ইমামতি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৮

নেত্রকোণা সদর উপজেলায় ঈদের নামাজে ইমামতি নিয়ে বিরোধের জেরে ঈদগাহ মাঠে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮জন আহত হয়েছেণ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চল্লিশা ইউনিয়নের সনুড়া ঈদগাহ মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক মো. আকরাম।

আহতদের মধ্যে সানুড়া গ্রামের বাসিন্দা বাচ্চু সরকার, নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের অনুসারীদের সঙ্গে বাচ্চু সরকার ও তার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঈদগাহ মাঠে কে ইমামতি করবেন-এনিয়েও দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছিল।