৫ জুন, ২০২৫

বদলির জন্য শিক্ষকরা জুলাই থেকে অনলাইনে আবেদন করতে পারবেন

বদলির জন্য শিক্ষকরা জুলাই থেকে অনলাইনে আবেদন করতে পারবেন

শিক্ষকদের বদলি  নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের জুলাই থেকেই দেশের এমপিওভুক্ত কলেজ পর্যায়ের শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন।

জুলাইয়ে অনলাইনের মাধ্যমে এই বদলি প্রক্রিয়া শুরু হবে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৫ এবং মন্ত্রণালয়ের অন্যান্য বিষয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, বহুল প্রতিক্ষিত বদলি সমস্যার সমাধানের দিকে যাচ্ছে। জুলাই থেকে শিক্ষকরা বদলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের হাতে সামান্য ভুল নিয়েও বই তুলে দিতে আমার মন সায় দিচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যতটা সম্ভব নির্ভুল বই দিতে। এজন্য আমরা কাজ করছি।’