আন্তজেলা মোটরসাইল চোরচক্রের প্রধান হোতা ঠাকুরগাঁর রাণীশংকৈল পৌরসভার কাউন্সিলর সদস্য রাজ্জাক গণপিটুনিতে নিহত। তিনি অর্ধশতাধিক চুরির আসামি ছিলেন।
(৩০ মে) সকালের রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম।
তিনি জানান মঙ্গলবার (২৭ মে), পীরগঞ্জ পৌর শহরের একটি মসজিদে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পরে গনধোলাইয়ের স্বিকার হন রাজ্জাক এর পর পুলিশ তাকে উদ্ধার করে পিরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ
র পর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও এবং পরে রংপুরে প্রেরণ করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরির কথা রয়েছে।