২৫ মে, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি

 সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সরকারি আদেশ (জিও) জারি করেছে। এই ধাপে মোট ৩ লাখ ৭৮ হাজার ৪২৪ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এর মধ্যে ২ লাখ ৯১ হাজার ১৬১ জন স্কুলের ও ৮৭ হাজার ২৬৩ জনকে কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন। 

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের ডিসেম্বর থেকে এপ্রিলের বকেয়া বেতনের জিও জারি করা হয় গত ২১ মে। এই জিও’র মধ্যে শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতাও রয়েছে।

শিক্ষক-কর্মচারীদের জন্য জারি করা ওই জিওতে দেখা গেছে, ৩ লাখ ৭৮ হাজার ৯০৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন এপ্রিলের প্রথম ধাপে। এর মধ্যে ২ লাখ ৯১ হাজার ৫১৮ জন ও কলেজ পর্যায়ের রয়েছেন ৮৭ হাজার ৩৮৯জন।

এদিকে ডিসেম্বরের ৭ম ধাপের ১ হাজার ২৪২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৮৬৯ ও কলেজ পর্যায়ের ৩৭৩ জন রয়েছেন।

এছাড়া জানুয়ারির চতুর্থ ধাপে মোট ১ হাজার ৫৫৬জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ১ হাজার ১১৬ এবং কলেজের ৪৪০জন রয়েছেন।

ফ্রেবুয়ারির ৩য় ধাপের আংশিকের মদ্যে রয়েছেন ১ হাজার ৫৭৩ জন। এর মধ্যে স্কুলের ১ হাজার ১২৭ জন ও ৪৪৬ জন কলেজের শিক্ষক-কর্মচারী। মার্চের ২য় ধাপের আংশিক ১ হাজার ৫৭৩জন শিক্ষক কর্মচারীর মধ্যে বিদ্যালয়ের ১ হাজার ১২৭ ও কলেজের ৪৪৬ জন শিক্ষক-কর্মচারী।