২৩ মে, ২০২৫

ধুনটে যুবদল নেতা নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা

ধুনটে যুবদল নেতা নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা

আগামী ২৩ ও ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগে তারুণ্যের সমাবেশ সফল করা লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দর সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের দলীয় কার্যালয়ে ধুনট উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের আয়োজনে এ প্রস্তুতি অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তারুণ্যের সমাবেশের ধুনটের  প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী জন। 

এলাঙ্গী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন এলাঙ্গী ইউনিয়ন  পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন পিষ্টন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জিএম সম্রাট, যুবদল নেতা সাইদুজ্জামান নোমান, ইয়াকুব আলী, আবু সাঈদ, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম রানা ও ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব ।

এ সময়  উপস্থিত ছিলেন- যুবদল নেতা রফিকুল ইসলাম, বিপুল হাসান, সোহেল রানা, রাজু আহম্মেদ, মিনার, ছাত্রদল নেতা জিয়া, আসাদুল, শাহাদত হোসেন, মোহাম্মদ বিপ্লব ও শাহীন মাহমুদ প্রমুখ।