২৩ মে, ২০২৫

৪৮ ঘন্টার জন্য অবস্থান কর্মসূচি স্থগিত করলেন ইশরাক

৪৮ ঘন্টার জন্য অবস্থান কর্মসূচি স্থগিত করলেন ইশরাক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কাকরাইল মোড়ে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন তিনি। পাশপাশি আদালতের রায় দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরকারকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘আজকে হাইকোর্টের রায় শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত রাখব। আগামী ২৪-৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কী করে? তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরববর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে।’

বিএনপির এই নেতার আরও বলেন, একটা জিনিস স্পষ্ট বলতে চািই, রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা। আর এটা যাওয়া মানে প্রথম যে দাবি করেছিলাম, ছাত্র প্রতিনিধিসহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হেবে। সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেই দাবি সেই দাবির জায়গায় থাকবে।