১৩ মে, ২০২৫

সিরাজগ‌ঞ্জে ইয়াবা ট‌্যাব‌লেটসহ দুই মাদক ব‌্যবসায়ী গ্রেফতার

সিরাজগ‌ঞ্জে ইয়াবা ট‌্যাব‌লেটসহ দুই মাদক ব‌্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে ৩,৯২০ পিচ  ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১৩ মে) সকা‌লে তথ্যটি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব ১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ উসমান গণি।

গতকাল সোমবার সকা‌লে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩,৯২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ৫১৩০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি হ‌লেন, দিনাজপুর জেলার সাত খামার গ্রা‌মে‌রে মৃত খতিব উদ্দিন ছে‌লে মোঃ আজগর আলী (৫৮) ও  মোঃ আজগর আলীর মে‌য়ে মোছাঃ রাবেয়া বেগম (৪৫)। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।