১২ মে, ২০২৫

রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় 'চাঁদাবাজ' অপবাদ

রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় 'চাঁদাবাজ' অপবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা ফেরত চাওয়ায় মারধোর, ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো ও মানববন্ধনের  প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তারাবো পৌর ৬ নং ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক আরুজু মিয়া।

আজ রবিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি তার উপর চলমান অন্যায়, নির্যাতন ও হয়রানির বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আরুজু মিয়া বলেন, “আমি একজন ব্যবসায়ী ও দীর্ঘদিনের বিএনপির  রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামীলীগের দোসর জুলহাস ও সাদ্দাম আমাকে  ব্যবসায় পার্টনারশিপ দেয়ার কথা বলে ২০১৬ সালে স্ট্যাম্পে চুক্তি করে ব্যাংক চেকের মাধ্যমে  ৫৮ লাখ টাকা নেন।  

এদিকে সেই টাকা চাইতে গেলে উল্টো আরজু মিয়াকে কয়েকবার মারধোর করেছে ও চাঁদাবাজ আখ্যা দিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছে জুলহাস ও সাদ্দাম।

তারা স্থানীয় কিছু সস্ত্রাসীদের দিয়ে বর্তমানে আমাকে হুমকি প্রদান করছে।  আমাকে চাদাবাজ অপবাদ দিয়ে তার লোকজন নিয়ে মানব বন্ধন করেছে। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।

তিনিসহ তার পরিবারের লোকজন অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও শাস্তির জন্য  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। তিনি যেন তার  ন্যায্য পাওনা ফিরে পায় সেই দাবী জানান।