১১ মে, ২০২৫

ফেনীতে বিরল প্রজাতির ৩০০ বছরের প্রাচীন বৃক্ষ

ফেনীতে বিরল প্রজাতির ৩০০ বছরের প্রাচীন বৃক্ষ

ফেনী শহরের ব্যস্ততম ট্রাংক রোডের দাউদপুর ব্রিজ-সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে আছে বিরল প্রজাতির প্রচীন এক গাছ। এ গাছটি কোন জাতের বা বয়স কত সে সম্পর্কে স্থানীয় লোকজনের তেমন কোনো ধরনা নেই।

স্থানীয় প্রবীনদের মতে, গাছের বয়স ৩০০ বছর হলেও আসলে এর বয়স নির্ধারণ করা কঠিন। কারণ ফেনীর জনপদ বিভিন্ন নামে প্রায় ৪০০ থেকে ৪৫০ বছরের পুরোনো। সুতারায়, গাছটির বয়স ৩০০ বছরের বেশি হতে পারে। এ গাছকে ঘিরে রযেছে নানা ইতিহাস ও ঐতিহ্য। 

স্থানীয়রা জানান, ফেনী শহরের দাউদপুর এলাকায় জনগুরুত্বপূর্ণ সড়কের পাশে সুবিশাল প্রাচীন গাছটি প্রজন্ম থেকে প্রজন্ম দেখে আসছেন তারা। গ্র্যান্ড ট্রাংক  রোডটি শেরশাহর আমলে নির্মাণ হযেছে। তখন সড়কটি গ্র্যান্ড শেরশাহ রোড হিসেবে পরিচিত ছিল। কালের বিবর্তনে রোডটি ট্রাংক রোড নামে পরিচিতি লাভ করে। আগেকার সময়ে সড়কটি ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন হয়ে জোরারগঞ্জ গিয়ে যুক্ত হয়। বর্তমানে সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত।